[ দেশজুড়ে ]
তজুমদ্দিনে সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
ছবি ডেইলি বাংলাদেশ
ভোলার তজুমদ্দিনের বিচ্ছিন্ন দুর্গম চরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চাঁদপুর ইউনিয়নের চর মোজাম্মেলের ৩ শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম বেগম।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া, মৎস্য কর্মকর্তা আমির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী সমরজিৎ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুশান্ত কুমার চন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
.png)
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম বলেন, সিত্রাংয়ের প্রভাবে চরাঞ্চলের মানুষের বেশি ক্ষতি হয়েছে। যার জন্য দুর্গম এ চরে দ্রুত চাল বিতরণ করা হয়েছে। এছাড়া কেউ যেন পানিবাহিত রোগে আক্রান্ত না হয়, সেজন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত অন্যান্য পরিবারকেও খাদ্য সহায়তা দেওয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিতরণ
লিংক সফলভাবে কপি হয়েছে!