[ দেশজুড়ে ]
উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে দুই যুবক নিহত
ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ইরানী পাহাড়ের ক্যাম্প-১৭, ব্লক- সি এর বাসিন্দা কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ এবং অপরজন একই ব্লকের মো. কাসিমের ছেলে মো. ইয়াসিন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থানরত ঐ দুই যুবককে গুলি করে রোহিঙ্গা সন্ত্রাসীরা ।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (এডিশনাল ডিআইজি) সৈয়দ হারুনুর রশিদ।
তিনি জানান, ইরানী পাহাড় সংলগ্ন পুলিশ ক্যাম্পের পাশে রোহিঙ্গা সন্ত্রাসীরা অতর্কিতভাবে এসে ঐ দুজনকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ইয়াছিন মারা যান। ঘটনার পরপরই আয়াত উল্লাহকে স্থানীয় এমএসএফ হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে/জেএইচ/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রোহিঙ্গা সন্ত্রাসী
লিংক সফলভাবে কপি হয়েছে!