[ দেশজুড়ে ]
নয়াপাড়া ক্যাম্প থেকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা হাইয়ূল আমিন ওরফে ছানাউল্লাহ- ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে হাইয়ূল আমিন ওরফে ছানাউল্লাহ নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার (১৭আগস্ট) রাতে হ্নীলা ইউপির নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গা নয়াপাড়া ক্যাম্পের বাসিন্দা মৃত ওয়ারেসের ছেলে।
.png)
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী ছানাউল্লাহকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতার হাইয়ূল আমিন ওরফে ছানাউল্লাহর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!