[ দেশজুড়ে ]
উনচিপ্রাং ক্যাম্প থেকে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
আটক রোহিঙ্গা যুবক মো. জমিল- ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং ২২ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে মো. জমিল (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (১৫ আগস্ট) সকালে হোয়াইক্যং ইউপির ঐ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রোহিঙ্গা জামিল উনচিপ্রাং ২২ ক্যাম্পের বাসিন্দা আমির হোসেনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!