ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে যুবক হত্যায় ১ রোহিঙ্গা গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০, ১২ আগস্ট ২০২২
টেকনাফে যুবক হত্যায় ১ রোহিঙ্গা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি মো. আনোয়ার সাদেক (২৩) নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার ভোরে হ্নীলা ইউপির ঐ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রোহিঙ্গা সাদেক একই ক্যাম্পের বাসিন্দা নুর আলমের ছেলে। 

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর জানান, শুক্রবার ভোরে 
গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের সি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম হত্যা মামলার এজাহারনামীয় আসামি রোহিঙ্গা মো. আনোয়ার সাদেককে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নিতে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!