বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে জামতলী ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার রোহিঙ্গারা হলো- জামতলী এফডিএমএন ক্যাম্প-১৫ এর বাসিন্দা সোনা মিয়ার ছেলে সাহ মিয়া (৩২), একই ক্যাম্পের জাফর আলমের ছেলে মো. সোয়াইব (১৯) ও রশিদ আহম্মেদের ছেলে জাফর আলম (৫৪)৷
.png)
কামরান হোসেন বলেন, দুই রোহিঙ্গা মাঝি হত্যার ঘটনায় নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন (৩০) বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা করেন। মামলায় এজাহারভুক্ত ৮ জন ও অজ্ঞাতনামা ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়।
তিনি আরো বলেন, এরপর অভিযান চালিয়ে তিন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম ক্যাম্পের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।