নিহত ইব্রাহিম ওই রোহিঙ্গা শিবিরের সি-ব্লকের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।
রোহিঙ্গা শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ১৬ এপিবিএনের অধিনায়ক হাসান বারী নুর মঙ্গলবার জানান, হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো জানান, গুলিবিদ্ধ ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা যান।