ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে দেশীয় অস্ত্রসহ ২ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৬, ২০ জুন ২০২২
টেকনাফে দেশীয় অস্ত্রসহ ২ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
দেশীয় অস্ত্রসহ আটককৃত ২ রোহিঙ্গা সন্ত্রাসী- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় তৈরি অস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে ৪টি রামদা ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- হাফেজ আহাম্মদের ছেলে রশিদ উল্লাহ ও মো. সালামের ছেলে মাস্টার আবু সালাম। তারা দুজনই উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

রোববার (১৯ জুন) রাত ২টার দিকে তাদের আটক করা হয়। তবে বিষয়টি সোমবার বিকেলে নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম।

Advertisement

তিনি জানান, টেকনাফের উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪টি রামদা ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!