[ দেশজুড়ে ]
উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ছবি
কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে সলিম নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (১৫ জুন) রাত ১২টার দিকে ক্যাম্প-২ ও ক্যাম্প-৬ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
উখিয়ার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক মো. নাইমুল হক বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঐ যুবককে গুলি করে হত্যা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। নিহত সলিম একজন রোহিঙ্গা।
তিনি বলেন, খবর পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সলিমকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
.png)
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান মো. নাইমুল হক।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার বিষয়ে এপিবিএন আমাদের অবহিত করেছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/জেএইচ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!