[ দেশজুড়ে ]
টেকনাফে রোহিঙ্গাসহ ২ জনের লাশ উদ্ধার
টেকনাফ মডেল থানা, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা তরুণসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্য একজনের পরিচয় পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় ও রাতে ঐ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ও মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শিলখালী এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা নূর কামাল বিষপান করেন। তাকে ক্যাম্পের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া রাতে মেরিন ড্রাইভ সড়কের শিলখালী এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
.png)
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, রোহিঙ্গা তরুণের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেরিন ড্রাইভে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!