শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন। এর আগে, শুক্রবার রাতে ঐ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মো. সেলিমের ছেলে ৪০ বছর বয়সী মো. হাসিম, একই ক্যাম্পের আব্দুল হাকিমের ছেলে ৩২ বছরের মো. জাবের ও আবুল কাছিমের ছেলে ৪০ বছরের ইলিয়াছ।
.png)
এপিবিএন কর্মকর্তা কামরান হোসেন জানান, রোহিঙ্গা নেতা আজিম হত্যা মামলার পর অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।