[ দেশজুড়ে ]
মাদক মামলায় রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড
ফাইল ছবি
কক্সবাজারে মাদক মামলায় এক রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, মৌলভী আরিফ (৩৬)। তিনি উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর ডি-৫ ব্লকের বাসিন্দা মৃত আব্দুল মোনাফের ছেলে।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন।
.png)
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী (এপিপি) রঞ্জিত দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে উখিয়ার কুতুপালংয়ের টিভি টাওয়ার এলাকা থেকে সাত হাজার ইয়াবাসহ আরিফকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা হলে তা তদন্ত করে পুলিশ। সাক্ষ্য-প্রমাণ অনুযায়ী বৃহস্পতিবার (৯ জুন) আদালত এ রায় প্রদান করে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!