ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আলোচিত কামাল হত্যায় একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৪, ২ জুন ২০২২
আলোচিত কামাল হত্যায় একজনের মৃত্যুদণ্ড
ফাইল ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে আলোচিত কামাল ফকির হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় আরো ২৩ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। তবে দণ্ডিত চান মিয়া পলাতক রয়েছেন।

মামলার বিবরণ দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শহিদুজ্জামান খান পিটু জানান, ২০১৫ সালের ১৬ মে নিজ গ্রামের মো. ইসমাইল মোল্লার স্ত্রীর কুলখানি শেষে ফিরছিলেন মো. কামাল হোসেন। পথে তার ওপর ঝাঁপিয়ে পড়েন চান মিয়া ও তার সঙ্গীরা।

Advertisement

এ সময় এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে কামালের বুকে কাতরা দিয়ে কোপ দেন। এতে কামাল লুটিয়ে পড়লে স্থানীয়রা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাশিয়ানী থানায় ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের বাবা মো. শাহাদাৎ ফকির।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!