ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সংঘবদ্ধ ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে হত্যা, ৬ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩, ৬ জুন ২০২২
সংঘবদ্ধ ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে হত্যা, ৬ জনের মৃত্যুদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে হত্যা ও লাশ গুমের ঘটনায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন, লোকমান, শফিক, সুমন, আরিফ ও মো. জামাল। তাদের মধ্যে সুমন, লোকমান ও শফিক পলাতক আছেন।

Advertisement

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০০৯ সালের ১১ আগস্ট রূপগঞ্জ উপজেলার গঙ্গানগর গ্রামে আব্দুর রহমান ও তার স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধ দেখা দেয়। এতে আব্দুর রহমান তার স্ত্রী খাদিজাকে হত্যা করতে উল্লেখিত ছয় খুনিকে ১০ হাজার টাকায় ভাড়া করেন। এতে খুনিরা খাদিজাকে ডেকে একটি নির্জন স্থানে নেয়। সেখানে আব্দুর রহমান খুনিদের নিয়ে খাদিজাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ডোবায় গুম করে রাখেন। এরপর ভাড়া করা ১০ হাজার টাকা হত্যাকারিদের না দেওয়ায় একই সময় তারা আব্দুর রহমানকেও হত্যা করে একই স্থানে ডোবায় লাশ গুম করেন।

ঐ ঘটনায় খাদিজার বাবা থানায় মামলা দায়ের করেন। আদালতে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!