ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃষ্টিতে ঘরে আটকা কিশোরী, হাত-পা বেঁধে ২ যুবকের ধর্ষণ

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৩, ৪ জুন ২০২২
বৃষ্টিতে ঘরে আটকা কিশোরী, হাত-পা বেঁধে ২ যুবকের ধর্ষণ
ফাইল ছবি

বান্দরবানের লামা উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, একই এলাকায় মো. শাহ আলী (২৪) ও আল আমীন (২৫) নামে দুই যুবক একা পেয়ে ঘরে ঢুকে হাত-পা বেঁধে ওই ছাত্রীকে ধর্ষণ করেন।

ঘটনার বর্ণনা দিয়ে ওই ছাত্রীর বাবা জানান, রূপসী ইউনিয়নে তাদের একটি চায়ের দোকান আছে। দোকানের পেছনে ভাড়া বাসায় পরিবারের সব সদস্য মিলে থাকেন। দোকান থেকে এক কিলোমিটার দূরে তার বাড়ি। তার মেয়ে বেলা ১১টায় কিছু কাজে বাড়ি গিয়েছিল। বাড়িতে আর কেউ ছিল না। মুষলধারে বৃষ্টি হলে সে বাড়িতে আটকা পড়ে। বেলা ২টার দিকে হঠাৎ মো. শাহ আলী ও আল আমীন ঘরে ঢুকে তার মেয়ের হাত-পা বেঁধে ফেলেন। পরে দুজন মিলে ধর্ষণ করেন। এরপর ওই দুই যুবক পালিয়ে যান।

Advertisement

ছাত্রীর বাবা জানান, ঘণ্টাখানেক পর বৃষ্টি থামলে তার মেয়ের চিৎকার পাশের বাড়ির আত্মীয়রা শুনতে পান। পরে তার মেয়েকে উদ্ধার করে লামা থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে থানার ওসি তাদের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা ধর্ষণের আলামত দেখে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ওই ছাত্রীর পরিবার মামলা করতে থানায় এসেছেন, মামলার প্রস্তুতি চলছে। দুই যুবককে ধরতে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!