[ দেশজুড়ে ]
শিশু ধর্ষণের অভিযোগে রোহিঙ্গা যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা
কক্সবাজারের টেকনাফে শিশুকে ধর্ষণের অভিযোগে ফয়েজুল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়েজুল্লাহ একই ক্যাম্পের মোহাম্মদ জাকারিয়ার ছেলে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সম্প্রতি নিজ ঘরে নিয়ে এক শিশুকে ধর্ষণ করে ফয়েজুল্লাহ। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগী শিশুটির পরিবার। এরই পরিপ্রেক্ষিতে শনিবার রাতে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ফয়েজুল্লাহকে গ্রেফতার করেন এপিবিএন সদস্যরা। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!