[ জাতীয় ]
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
ফাইল ফটো
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
আ ন ম ইমরান খান বলেন, মানবতাবিরোধী অপরাধ মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!