ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মানবতাবিরোধী অপরাধে তিন আসামির রায় বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪০, ১৭ মে ২০২২
মানবতাবিরোধী অপরাধে তিন আসামির রায় বৃহস্পতিবার
ফাইল ছবি

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখার থানার আব্দুল আব্দুল আজিজ হাবলুসহ তিন জনের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার দিন ধার্য করেন।

গত ১২ এপ্রিল মামলাটি সিএভি (রায়ের জন্য অপেক্ষমান) রাখে ট্রাইব্যুনাল। মাস খানিকের বেশি অপেক্ষায় থাকার পর রায়ের জন্য দিন ঠিক করে দেয় আদালত।

Advertisement

মামলার তিন আসামি হলেন-আব্দুল আজিজ, আব্দুল মান্নান ও আব্দুল মতিন। এরমধ্যে আব্দুল মতিন পলাতক রয়েছেন।

আদালতে আসামিদেরপক্ষে আইনজীবী ছিলেন এম. সারোয়ার হোসেন ও আব্দুস সাত্তার পালোয়ান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নি।

পরে সাবিনা ইয়াসমিন খান মুন্নি বলেন, মৌলভীবাজারের বড়লেখা থানার তিন আসামির বিরুদ্ধে মামলার শুনানি শেষ হয়েছে। পরে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। আজ মামলাটি রায়ের জন্য তালিকায় এলে আগামী ১৯ মে বৃহস্পতিবার রায়ের জন্য দিন ঠিক করে দেয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!