ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

দোকানদার বাবু হত্যা: গন্ডারের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৯, ৩০ মে ২০২২
দোকানদার বাবু হত্যা: গন্ডারের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
ফাইল ফটো

প্রায় ৯ বছর আগে রাজধানীর মিরপুরে স্টেশনারি দোকানদার কাজী জহুরুল ইসলাম বাবু হত্যায় এমদাদুল হক ওরফে গন্ডারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

একইসঙ্গে অপর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত‌্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- এমদাদুলের দুই ভাই শহিদুল্লাহ ও মনির এবং তাদের সহযোগী আজাদুল। এদের মধ্যে শহিদুল্লাহ পলাতক রয়েছেন। অপর তিন আসামি কারাগারে ছিলেন। রায় ঘোষণার আগে তাদের আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৩ সালের ১৭ জুলাই সকাল ১১ টার দিকে স্টেশনারি দোকানী কাজী জহুরুল ইসলাম বাবুকে মিরপুরের মধ্য মনিপুর এলাকার বাসা থেকে ডেকে ছুরিকাঘাতে হত্যা করে আসামিরা। এ ঘটনায় ঐ দিনই নিহতের ভাই কাজী তাজুল ইসলাম মিরপুর মডেল থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ২৬ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর ইমানুর হোসেন। এরপর আদালত চার আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে আদালত চার্জশিটভুক্ত ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!