[ দেশজুড়ে ]
উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রোহিঙ্গা নেতা খুন
ফাইল ফটো
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা নেতা (হেড মাঝি) আজম উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা আজিম উদ্দিন ক্যাম্প-১৮ এর ‘বি’ ব্লকের হেড মাঝি।
এ বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।
.png)
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে রোহিঙ্গা হেড মাঝি আজিম উদ্দিনকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। পরে সাধারণ রোহিঙ্গারা দ্রুত তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. কামরান হোসেন আরো জানান, ঘটনাস্থলে এপিবিএন-৮ এর সদস্যরা দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর/জেএইচ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!