ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় ৬ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৮, ১২ জুন ২০২২
উখিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় ৬ রোহিঙ্গা আটক
দেশীয় অস্ত্রসহ আটককৃত ৬ রোহিঙ্গা- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ছয় রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের বালুরমাঠ রোহিঙ্গা শিবিরে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১৪ এর সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃত রেহিঙ্গারা হলেন- মো. সেলিম (২৩), হামিদ হোসেন (৩৩), জিয়াউর রহমান (২১), জানে আলম (২২), মো. জাবেদ হোসেন (২৩) ও মোহাম্মদ কাশেম (২৩)।

Advertisement

এপিবিএন-১৪ এর অধিনায়ক মো. নাইমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এপিবিএন সদস্যরা রাতে ডিউটিরত অবস্থায় গোপন সূত্রে খবর পায় কয়েকজন রোহিঙ্গা অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। এমন খবরে এসআই (নিরস্ত্র) শফিকুল আলম, এএসআই (নিরস্ত্র) রবিউল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় দুটি রামদা, চারটি চাপাতিসহ ৬ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!