ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ইয়াবা ও টাকাসহ রোহিঙ্গা নারী আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ৭ জুন ২০২২
টেকনাফে ইয়াবা ও টাকাসহ রোহিঙ্গা নারী আটক
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে ইয়াবা ও নগদ টাকাসহ সাজিদা বেগম নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

সোমবার দুপুরে তাকে আটক করা হয়। সাজিদা বেগম টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২১ এর বি-৪ ব্লকের আলী আহম্মদের স্ত্রী।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে উপজেলার হোয়াইক্যং ক্যাম্প-২১ এর বি-৪ ব্লকে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয় করছেন- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে সাজিদা বেগমের ঘর থেকে কৌশলে একজন লোক দৌড়ে পালিয়ে যান। এ সময় ঐ ঘরে তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩ লাখ ৫০ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়।

Advertisement

আটককৃত রোহিঙ্গা নারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তারিকুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!