[ দেশজুড়ে ]
টেকনাফে ১৫ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক
ইয়াবাসহ আটককৃত তিন রোহিঙ্গা- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে ১৫ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে টেকনাফ পৌরসভার ঝর্ণা চত্বর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঐ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ জোহার, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ সৈয়দ করিম।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান।
.png)
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ঝর্ণা চত্বর বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তিন রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করে উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত তিন রোহিঙ্গাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!