গত রোববার রাতে ও সোমবার ভোরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়। ১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাইমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নূর মোহাম্মদ, নূরুল আমিন, মো. আয়াস, মোহাম্মদ আলম, আবুল কালাম, নূর আলম, জাহিদ আলম, সৈয়দ আলম।
.png)
এসপি নাইমুল হক জানান, বৃহস্পতিবার রাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের নেতা আজিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ঐ ঘটনায় শুক্রবার ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা করেন নিহতের স্ত্রী সমজিদা। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত নূর মোহাম্মদকে গ্রেফতার করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে রোববার রাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের ৩২ নম্বর শেডের ১ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ৭ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫টি দা, একটি শাবল ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।