ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৮, ১৯ এপ্রিল ২০২২
উখিয়ায় অস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলেন- ৪ নম্বর ক্যাম্পের ১৮/বি ব্লকের আবুল নছরের ছেলে মো. রফিক এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের মৃত আব্দুল করিমের ছেলে মুহাম্মদ ইদ্রিস।

সোমবার (১৮ এপ্রিল) রাত দেড়টার দিকে মধুরছড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নিজ বসতঘর থেকে মো. রফিককে গ্রেফতার করা হয়।

Advertisement

অন্যদিকে সোমবার দুপুর দেড়টায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড কার্তুজসহ রোহিঙ্গা ইদ্রিসকে গ্রেফতার করা হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাঈমুল হক জানান, ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুই সন্ত্রাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!