ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ৩

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:০২, ১৩ এপ্রিল ২০২২
উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ৩
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গোলাগুলিতে দুইজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টের সাব-মাঝি কালাবদার ওপর হামলা চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা।

গুলিবিদ্ধরা হলেন- মো. হোসেন ওরফে কালাবদা ও নুর বশর। এরমধ্যে কালাবদা রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টের সাব-মাঝি।

ক্যাম্পে দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর অধিনায়ক (এসপি) নাইমুল হক জানান, রাত ৮টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টের সাব-মাঝি কালাবদার ওপর হামলা চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা কালাবদা ও নুর বশরকে গুলি করে এবং তাদের সঙ্গে থাকা অপর একজনকে কুপিয়ে আহত করে। পরে তাদেরকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

রোহিঙ্গারা জানান, ঐ ক্যাম্পের রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের প্রধান মৌলভী মিজান ও শাহেদের নেতৃত্বে ১২ থেকে ১৫ জন হঠাৎ সাব-মাঝি কালাবদার ওপর হামলা চালান। এ সময় আহত অপর দুইজন কালাবদার সঙ্গে ছিলেন।

স্থানীয় কয়েকজন রোহিঙ্গা হাসপাতালে কালাবদার মৃত্যু হয়েছে দাবি করলেও ক্যাম্পে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে এখনো মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি।

উখিয়া থানার ওসি সনজুর মোরশেদ বলেন, ঘটনার খবর পেয়েছি। প্রাথমিকভাবে জেনেছি গুলিবিদ্ধ হয়েছেন। তবে মৃত্যুর খবর এখনো আসেনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!