[ দেশজুড়ে ]
ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, রোহিঙ্গা স্বামী আটক
আটককৃত রোহিঙ্গা ইয়াছিন- ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে ঘুমন্ত স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে রোহিঙ্গা স্বামী ইয়াছিনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার ভোরে ঐ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত পারভীন আক্তার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের দবশির আহমদের মেয়ে। আটককৃত ইয়াছিন একই ক্যাম্পের কালুর ছেলে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এরই জেরে নিজ ঘরে ঘুমন্ত স্ত্রীর গলায় রশি পেঁচিয়ে হত্যা করে স্বামী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে তাকে আটক করে এপিবিএন।
ডেইলি-বাংলাদেশ/এআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!