বৃহস্পতিবার ভোরে ঐ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ঐ ক্যাম্পের এইচ ব্লকের মোহাম্মদ আমিনের ছেলে মো. সাদ্দাম ও মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুস সালাম।
১৬ এপিবিএন এর অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে ডাকাতির প্রস্তুতি নেয়া হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে এপিবিএন এর একটি দল সেখানে অভিযান চালায়। অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি এলজি, দুই রাউন্ড তাজা গুলি ও তিন রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটককৃত রোহিঙ্গা ডাকাতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।