ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্যাম্প থেকে পালানোর সময় ১৩৬ রোহিঙ্গা পুলিশের হাতে আটক 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ৪ এপ্রিল ২০২২
ক্যাম্প থেকে পালানোর সময় ১৩৬ রোহিঙ্গা পুলিশের হাতে আটক 
ক্যাম্প থেকে পালানোর সময় ১৩৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ- ছবি: ডেইলি বাংলাদেশ

ক্যাম্প থেকে পালানোর সময় ১৩৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটক সবাই কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা।

সোমবার কক্সবাজার-টেকনাফ সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ সঞ্জুর মোরশেদ।

তিনি বলেন, আটককৃত সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। আইনি প্রক্রিয়া শেষে তাদের ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!