ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনাগাজীতে ৮ রোহিঙ্গা আটক

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৩, ১২ এপ্রিল ২০২২
সোনাগাজীতে ৮ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গারা- ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর সোনাগাজীতে ৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ এপ্রিল) সকালে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন- রমজান আলীর ছেলে নুর মোহাম্মদ, হাফেজ আহম্মদের ছেলে মো. ছাদেক, মোহাম্মদ আলীর ছেলে মো. আফছার, আবুল হাসেমের ছেলে সৈয়দ কাসেম, সৈয়দ কাসেমের ছেলে মো. রিয়াজ, জাফর উল্যাহর ছেলে রমজান আলী ও আবদুস শুক্কুরের ছেলে মো. ফারুক।

জানা যায়, আটককৃতরা কক্সবাজারের কতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। নদী পথে কয়েকদিন আগে স্বজনদের সঙ্গে দেখা করতে নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে যান তারা। সেখান থেকে ট্রলারযোগে কক্সবাজার ফেরার সময় তারা ছোট ফেনী নদী তীরবর্তী সওদাগর হাটে অবস্থান নিলে পুলিশ তাদের আটক করে।

Advertisement

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত রোহিঙ্গাদের কতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!