[ দেশজুড়ে ]
টেকনাফে হত্যা মামলায় রোহিঙ্গা গ্রেফতার
হত্যা মামলায় গ্রেফতার রোহিঙ্গা মো. আব্দুর রাজ্জাক
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি মো. আব্দুর রাজ্জাক নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার বিকেলে হ্নীলা ইউপির ঐ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজ্জাক একই ক্যাম্পের বাসিন্দা আব্দুর শুককুরের ছেলে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম হত্যা মামলার আসামি রোহিঙ্গা মো.আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!