ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   
প্রকাশিত: ১৫:৪৫, ১৭ আগস্ট ২০২২
টেকনাফে অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
অস্ত্রসহ আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসী

কক্সবাজারের টেকনাফে মো.আইয়ুব নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র (এলজি) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬আগস্ট) ভোরে হ্নীলা ইউপি শালবাগান ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী মো.আইয়ুব উখিয়া হাকিমপাড়া ১৪ ক্যাম্পের এ-ব্লকের জাফর আলমের ছেলে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শালবাগান ক্যাম্পে অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী মো. আইয়ুবকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র (এলজি) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!