বৃহস্পতিবার রাত ৩টার দিকে শীতলক্ষ্যা কদমতলী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
শ্রমিকরা জানান, সামনের গোডাউন থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
.png)
মালিকপক্ষের দাবি, শারমিন জুট বেলার্স থেকে সালাম, মহসিন কবির, গোপাল তালুকদার ও গণেস বাবু চার মালিক মিলে গোডাউনটি ভাড়া নিয়ে পাট মজুত করে তারা রফতানি করেন। গোডাউনে থাকা পাট ও মেশিনারিজসহ প্রায় শত কোটি টাকা ক্ষয়ক্ষতির হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্তের পর বলা যাবে। তবে আগুনে কোনো হতাহতের খবর নেই।