ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীসহ আটক ১৯  

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২১, ৩১ অক্টোবর ২০২২
উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীসহ আটক ১৯  
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীসহ ১৯ জনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে শনিবার আরো ৪১ জনকে আটক করা হয়। 

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, উখিয়ার ক্যাম্প-১৪ অঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়। এরমধ্যে ১২ জন ডাকাতি ও বাকিরা অন্য মামলার আসামি। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Advertisement

প্রসঙ্গত, ৫ মাসে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শিশুসহ ২৫ জন খুন হয়েছেন। এরমধ্যে অক্টোবরে খুন হয়েছেন ৯ জন। নিহতের বেশিরভাগই রোহিঙ্গা কমিউনিটির নেতা ও স্বেচ্ছাসেবক ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!