ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘুমন্ত শিশুর প্রাণ নিল বিষাক্ত সাপ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪২, ২ নভেম্বর ২০২২
ঘুমন্ত শিশুর প্রাণ নিল বিষাক্ত সাপ
ফাইল ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তানজিনা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার রাতে উপজেলার শাকপুরা ইউপির পশ্চিম শাকপুরা এক নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তানজিনা একই এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়তো।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক বলেন, রাতে ঘুমন্ত অবস্থায় তানজিনাকে কামড় দেয় সাপ। সাপের বিষে ছটফট করতে থাকলে ভোরে তাকে হাসপাতালে নেয়া হয়। তার বাম হাতের মধ্যমা আঙ্গুলে সাপে কাটার দাগ পাওয়া গেছে।

Advertisement

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অহিউদ্দিন সুমন বলেন, ভোরে  মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে। সাপের কামড়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!