[ দেশজুড়ে ]
ঝিনাইদহে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ফাইল ছবি
ঝিনাইদহ সদর উপজেলায় ভাইয়ের বাড়ি থেকে ফেরার পথে সাপের কামড়ে শিল্পী খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে সদর উপজেলার বড়খাজুরা গ্রামে এ ঘটনা ঘটে। শিল্পী খাতুন ওই গ্রামের আক্কাস আলী মন্ডলের মেয়ে এবং দুই সন্তানের জননী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ভাইয়ের বাড়িতে বেড়াতে যান শিল্পী খাতুন। রাতে ফিরে আসার পথে বিষধর সাপ তাকে কামড় দেয়। ওই সময় পরিবারের লোকজন তাকে স্থানীয় এক ওঁঝার কাছে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!