[ দেশজুড়ে ]
শৈলকুপায় ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউপির জাঙ্গালীয়া গ্রামের মাঠ থেকে হৃদয় হোসেন নামের এক যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে ওই গ্রামের বিলের মাঠের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। হৃদয় হোসেন জাঙ্গালীয়া গ্রামের তোতা মিয়ার ছেলে।
কাচেঁরকোল ইউপি সদস্য সেলিম আকতার জানান, ধানক্ষেতের ভেতরে অর্ধ-গলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। গত ৫ দিন মা-বাবার সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বের হয় হৃদয়। এরপর থেকেই নিখোঁজ ছিলে তিনি।
.png)
শৈলকুপায় থানার ওসি আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!