নরসিংদীতে বাসচাপায় সাংবাদিক নিহত
নরসিংদীর বেলাবতে কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়েছেন নিউজ টুয়েন্টিফোর ডট কম এর যুগ্ম বার্তা সম্পাদক, কবি ও গীতিকার সাংবাদিক মো. ওমর ফারুক বিশাল।
নিহত ওমর ফারুক বিশাল উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. নুরুল ইসলামের ছেলে। এ সময় গুরুতর আহত হয়েছে তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক বন্ধু ইমাম হোসেন সজল।
.png)
সোমবার (৭ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বিশাল তার কর্মস্থল ঢাকায় যাওয়ার জন্য সজল এর মোটরসাইকেলে করে মরজাল বাসস্ট্যান্ডের উদ্দেশে করে বের হয়। তারা মরজাল বাসস্ট্যান্ড এলাকার কাছাকাছি পৌঁছালে ভৈরবগামী একটি বেপরোয়া কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বিশাল মারা যান। আর সজল গুরুতর আহত হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।
ভৈরব হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হক বলেন, কর্ভাডভ্যানের পেছনের চাকায় রক্তের ছাপ রয়েছে। পেছনের চাকায় চাপা পড়েই বিশাল মারা গেছেন। চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যান আটক করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।