ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১০ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১১, ৯ নভেম্বর ২০২২
১০ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রায় ১০ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটকৃতরা হলেন, নগরীর সাতমাথা এলাকার কালা মিয়ার ছেলে মমিনুর ইসলাম কাজল ও জুম্মাপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে শাহজাহান কামাল ওরফে মানিক।

বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রংপুর জেলা কার্যালয়ের পরিদর্শক আসলাম আলী মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রংপুরের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেনের নেতৃত্বে সকালে নগরীর সাতমাথা শনিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মমিনুল ইসলামের কাছ থেকে ৩১৪ ইয়াবা এবং জুম্মপাড়া ক্যাপ্টেন রোডে শাহজাহান কামাল ওরফে মানিকের কাছ থেকে ২ হাজার ৯৮০ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের আদেশ দেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ইয়াবা রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!