অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ানী মধ্যপাড়া মোল্লা বাড়ির ৬ বছরের ঐ শিশু প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে আরবি পড়তে মক্তবে যায় ৷ সকাল ৭টার দিকে চান্দিনা উপজেলার বদরপুর ইউনিয়নের জিরু আইশ পূর্বপাড়া গ্রামের আবদুল কাইয়ুমে ছেলে হাফেজ একরামূল হক মক্তবের সব শিক্ষার্থীদের ছাদ পরিষ্কার করার জন্য ছাদে পাঠায়৷
এ সময় হাফেজ একরামূল হক ঐ শিশুটিকে দ্বিতীয় তলায় তার রুমে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে ৷ তখন শিশুটি কান্নাকাটি করলে কাউকে কিছু না বলতে বলে তাকে ছেড়ে দেয় একরামুল ৷ পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে বিষয়টি জানালে তার বাবা ঘটনাটি এলাকাবাসীকে জানায় ৷ সঙ্গে সঙ্গে এলাকাবাসী লম্পট মোয়াজ্জিন একরামূলকে তার রুমে তালা দিয়ে থানায় ফোন করে। পরে পুলিশের হাতে তুলে দেয়৷
.png)
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, অভিযুক্ত হাফেজ একরামূল হককে বুধবার কোর্টের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে৷