[ দেশজুড়ে ]
সুদের টাকা না পেয়ে ৩ সন্তানের জননীকে গণধর্ষণ
শাহজাদপুর থানা। ফাইল ছবি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউপির গঙ্গাপ্রসাদ গ্রামে সুদের টাকা না পেয়ে ৩ সন্তানের জননীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ওই নারী বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ অভিযোগে ২জনকে আসামি করা হয়েছে। এরা হলেন নুকালি গ্রামের মৃত রমজান আলীর ছেলে শেরালী ও একই গ্রামের লতিফ সরকারের ছেলে ইয়াসিন।
ওই নারী বলেন, ঘটনার রাতে স্বামী কাজে চলে যায়। গভীর রাতে শেরালী ও ইয়াসিন মদ পান করে বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ঘর থেকে বাইরে বের হলে তারা বলেন, ‘তোর স্বামীর কাছে ১৬ বছর আগের পাওনা সুদের টাকা না দেয়ায় তাকে বাড়ির বাইরে বেঁধে রাখা হয়েছে। তুই গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আয়। আমি সরল মনে তাদের সঙ্গে বাড়ির বাইরে গেলে তারা আমার গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে আমার স্বামী বাড়ি এলে তাকে বিষয়টি জানাই।’
.png)
শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন, বাদীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!