ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ, আহত ১

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৩, ১০ নভেম্বর ২০২২
চট্টগ্রামে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ, আহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

ট্টগ্রাম নগরের রহমতগঞ্জে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে একজন আহত হয়েছেন। এ সময় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু গাড়ি।

বুধবার সন্ধ্যায় কুসুমকুমারী স্কুলের সামনে নির্মাণাধীন ভবনের নিচতলার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একজন আহত ও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!