ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমে পড়ে ছাড়লেন স্বামীর ঘর, মর্যাদা পেতে মেয়েকে নিয়ে অনশন

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ১১ নভেম্বর ২০২২
প্রেমে পড়ে ছাড়লেন স্বামীর ঘর, মর্যাদা পেতে মেয়েকে নিয়ে অনশন
মেয়েকে নিয়ে অনশনে নারী

রীয়তপুরের গোসাইরহাটে স্ত্রীর মর্যাদা পেতে মেয়েকে নিয়ে হৃদয় শিকদার নামে এক যুবকের বাড়িতে অনশনে বসেছেন নারী।

শুক্রবার ভোরে অনশনে বসতেই বাড়ি ছেলে পালিয়ে যান হৃদয়। তার বাড়ি গোসাইরহাটের নাগেরপাড়া ইউনিয়নের পূর্বেরচর গ্রামে।

অনশনরত নারী জানান জানান, হৃদয়ের সঙ্গে তার প্রেম ছিল দীর্ঘদিনের। ২০২০ সালে স্বামীকে ডিভোর্স দিয়ে হৃদয়কে বিয়ে করেন তিনি। বিয়ের পর কিছুদিন ঢাকার কুড়িল বস্তি এলাকায় ভাড়া বাসায় থাকেন তারা। তাদের সংসারে এক বছরের মেয়ে রয়েছে।

Advertisement

চলতি বছরের জানুয়ারিতে তাকে কিছু না বলেই বাড়ি চলে আসেন হৃদয়। মুঠোফোনে যোগাযোগ করলেও খারাপ ব্যবহার করেন ও বিভিন্ন ধরনের হুমকি দেন। তাই বাধ্য হয়ে স্ত্রীর মর্যাদা পেতে শুক্রবার ভোরে স্বামীর বাড়িতে অনশনে বসেন এ নারী। তবে দুপুর ১টার পর তাকে তাড়িয়ে দেন হৃদয়ের স্বজনরা। পরে প্রতিবেশী স্থানীয় সাবেক মেম্বার বজলু শিকদারের বাড়িতে ওঠেন তিনি।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার বলেন, বিষয়টি জানা নেই। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!