ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোল হয়ে ভারতে গেল ইউরোপিয়ান কার র‌্যালি

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৬, ১১ নভেম্বর ২০২২
বেনাপোল হয়ে ভারতে গেল ইউরোপিয়ান কার র‌্যালি
ছবি ডেইলি বাংলাদেশ

ইউরোপের শত বছরের পুরোনো বিভিন্ন মডেলের গাড়ির র‌্যালি বাংলাদেশ ভ্রমণ শেষে বেনাপোল বন্দর হয়ে ভারতে  প্রবেশ করেছে। শুক্রবার বেলা ১১টায় ১৬টি কার ও ২টি মোটরসাইকেল নিয়ে র‌্যালিটি বেনাপোল ও পেট্রাপোল ইমিগ্রেশন কার্যক্রম শেষে ভারতে প্রবেশ করে। 

জানা যায়, গত ২০ অক্টোবর ভারতের কলকাতা থেকে ‘ইস্ট হিমালয়া ক্ল্যাসিক্যাল কার র‌্যালি’ শীর্ষক এ যাত্রা শুরু হয়। বেলজিয়াম, ফ্রান্স, ফিনল্যান্ড, যুক্তরাজ্য,নেদারল্যান্ডস, পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকার ৩৪ জন পর্যটক ও ৯ জন সহকারী এ র‌্যালিতে অংশ নেন। তারা ভুটান ভ্রমণ শেষে ভারতের আসাম হয়ে ৬ নভেম্বর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। 

র‌্যালির বাংলাদেশ অংশের ব্যবস্থাপনা করেছে ‘দ্য জার্নি ওয়ালেট’ নামের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের আন্তর্জাতিক র‌্যালি প্রবেশ করে। কার র‌্যালিতে অংশ নেওয়া বিদেশি নাগরিকেরা বাংলাদেশের আতিথেয়তায় খুব খুশি।  

Advertisement

বাংলাদেশের মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির প্রতি সরেজমিনে ধারণা নিতে তারা এ ভ্রমণ করেন। ২৪ দিনে তিন দেশ ভ্রমণ করে ৩ হাজার ২৪৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শনিবার  কলকাতায় গিয়ে এ যাত্রা শেষ হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!