ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শীত বাড়ছে কুড়িগ্রামে

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৩, ১৩ নভেম্বর ২০২২
শীত বাড়ছে কুড়িগ্রামে
ফাইল ছবি

কুড়িগ্রামে বেড়েই চলেছে শীতের দাপট। সন্ধ্যা নামতেই ঘন কুয়াশায় ঢাকা পড়ছে গ্রাম-শহর। সকাল আর রাতে ঝরছে শীত। অতিরিক্ত শীতে কাবু এ জেলার মানুষ।

সংসারে জোগান দিতে গরম কাপড় পরেই সকালে কাজের সন্ধানে নামছেন দিনমজুর আর খেটে খাওয়া মানুষ। কেউ কেউ হালকা কাপড় পরে নামছেন জীবিকার সন্ধানে।

সদরের পাঁচগাছী ইউনিয়নের মিলপাড়া গ্রামের ছবরুল মিয়া বলেন, শীত কেবলই বাড়ছে। শিশুদের নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। ঠান্ডার কারণে কাজেও বের হতে পারছি না। ১০টা বাজলেও দেখা মেলে না সূর্যের।

Advertisement

একই গ্রামের আব্দুল মতিন বলেন, কয়েক দিন থেকে ভালো ঠান্ডা পড়ছে। রোববার অনেক কুয়াশা পড়ছে। রাস্তা দেখা যাচ্ছে না। হেডলাইট জ্বালিয়ে বিভিন্ন যানবাহন চলছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুর হোসেন জানান, জেলায় রোববার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে আমাদের পূর্বাভাসে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!