রাজশাহীর চারঘাট উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন আশা করা যাচ্ছে। উপজেলার সরদহ ও নিমপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে, শত শত হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। ফলনও বেশ ভালো। এ বছর চারঘাটে হাইব্রিড ও উফসী জাত মিলিয়ে ৪ হাজার ৯৫০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। হাইব্রিড (১৮ হেক্টর ও উফসী-৪ হাজার ৯৩২ হেক্টর)। যা আগের বছরের তুলনায় বেশি গত বছর ৪ হাজার ২৫০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ চাষ হয়েছিল।
এজাতগুলো ব্রিধান-৯৫-১৩২ হেক্টর, ৯৩-২৪৫ হেক্টর, ৮৭-১ হাজার ৩৪৫ হেক্টর, ৭৫-৭৫০ হেক্টর, ৭১-২৯৮ হেক্টরসহ ব্রিহ্ইাব্রিড ধান-৪-৮ হেক্টর, ৬-৮ হেক্টর জমিতে এই চাষ করা হয়। এই পর্যন্ত ৭৪৩ হেক্টর জমির শস্য কর্তন হয়েছে। যার গড় ফলন ৫ দশমিক ৪২ মেট্টিক টন ধান ও ৩৫৮ মেট্টিক টন চাল।
.png)
কৃষি অফিসারের উপস্থিতিতে সরদহ ইউনিয়নের পূর্ব ঝিকরা গ্রামের কৃষক তোয়াজ উদ্দিন তিন বিঘা ও নন্দনগাছি কৃষক আব্দুল কাদের প্রায় সাড়ে তিন বিঘায় জমিতে ব্রিধান ৯৫ ও ৮৭ নমুনা শস্য কর্তন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সরদহ ইউপির উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) রায়হান আলী, পৌরসভার (এসএএও) আমিরুল ইসলাম ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
নিমপাড়া ইউপির কৃষক আব্দুল কাদের জানান, সার, বীজ ও কীটনাশক দাম না বাড়লে চাষীরা আরও লাভবান হতো। তারপরও ধানরে ভালো দাম পাওয়ায় এতে কৃষকরা খুশি।
উপজেলা কৃষিবিদ লুৎফুন নাহার বলেন, ৪ হাজার ৯৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদ হয়েছে। কৃষকরা আধুনিক উচ্চ ফলনশীল জাতের ধান চাষে এবার ফলন বেশি হবে বলে আশা করা যাচ্ছে এবং তারা আগ্রহী হয়ে উঠেছে এ ফলনে।