সোমবার দুপুরে সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা কৃষক হলরুমে এ কর্মসূচির উদ্বোধন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার।
.png)
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কামাল উদ্দিনের সঞ্চলনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকল্প কর্মকর্তা কাউসার আহমেদ ও মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম প্রমুখ।
এ সময় ২ হাজার কৃষকের মাঝে সরিষা, ১২০০ কৃষকের মাঝে সূর্যমুখী, ৫০০ কৃষকের মাঝে খেসারি, ৩০০ কৃষকের মাঝে চিনাবাদাম, ৫০০ কৃষকের মাঝে সয়াবিন, ৫০কৃষকের মাঝে মসুর, ১০০ কৃষকের মাঝে গম, ১০০ কৃষকের মাঝে ভুট্টা ও ১০০ কৃষকের মাঝে মুগডালের বীজসহ জনপ্রতি ১০কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করেন অতিথিরা।