[ দেশজুড়ে ]
রংপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
ছবি: সংগৃহীত
রংপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ বিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পীরগঞ্জ বড়দরগা ইউপির হাজিপুর গ্রামের রওশন আলীর ছেলে লিমন এবং মিঠাপুকুর উপজেলার শান্তিপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে রোমান।
পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন, গাইবান্ধা থেকে রংপুরগামী যাত্রীবাহী বাস দিগন্ত পরিবহন বিশমাইল এলাকায় আসলে পীরগঞ্জগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী লিমন ও রোমান নিহত হন। এ সময় উত্তেজিত এলাকাবাসী বাসটিকে আটক করলে বাসচালক ও তার সহযোগী কৌশলে পালিয়ে যায়। এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে এবং সন্ধ্যায় বাসটিকে মহাসড়ক থেকে সরিয়ে থানায় নিয়ে যায়।
.png)
ওসি শাহজাহান আলী বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িটিকে থানায় আনা হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!