[ দেশজুড়ে ]
বগুড়ায় অস্ত্র-ইয়াবাসহ ‘হাড়ী জুয়েল’ গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবাসহ জুয়েল চন্দ্র ওরফে হাড়ী জুয়েল নামে একজনকে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শুক্রবার সন্ধ্যায় জেলা পুলিশ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে সদরের শিববাটি কালীমন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ৪২ বছরের জুয়েল বগুড়া সদরের সাবগ্রামের মালিপাড়া গ্রামের মনোরঞ্জন ওরফে কালিপদের ছেলে।
.png)
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৬৫ ইয়াবাসহ জুয়েলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খুন, অস্ত্র ও মাদকের আগের চারটি মামলা রয়েছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) শরাফত ইসলাম বলেন, সদর থানায় জুয়েলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা করা হয়েছে। মামলার পর শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!