ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৬

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৩, ১০ নভেম্বর ২০২২
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৬
গ্রেফতাররা। ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মধ্য রাতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেফতাররা হলেন- রাসেল মিয়া, সাহিদ আহম্মদ, রুহুল আমিন, হৃদয় মিয়া, অয়ন মিয়া ও সাগর মিয়া।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় চুরি-ডাকাতি করে আসছিলেন তারা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা গ্রেফতার এড়াতে আত্মগোপনে থেকে ডাকাতি করতেন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!